কিস্তিতে কক্সবাজার ভ্রমণের সুযোগ

কিস্তিতে কক্সবাজার ভ্রমণের সুযোগ দিচ্ছে বেসরকারি বিমান সংস্থা নভোএয়ার। সর্বনিম্ন ৯ হাজার ৭শ ৭৭ টাকায় যাওয়া আসার বিমান ভাড়াসহ দুই রাত তিন দিন কক্সবাজারে বিলাসবহুল হোটেলে থাকার সুযোগ দিচ্ছে প্রতিষ্ঠানটি। বৃহস্পতিবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
 
বিজ্ঞপ্তিতে বলা হয়, দেশের ১৮টি শীর্ষ বেসরকারি ব্যাংক এবং কক্সবাজারের ৮টি অভিজাত হোটেলের সাথে চুক্তি করেছে প্রতিষ্ঠানটি। চুক্তি অনুযায়ী, ব্যাংকগুলোর গ্রাহকরা বিনা সুদে ৬ মাসের সহজ কিস্তি পরিশোধের মাধ্যমে নভোএয়ারের এই প্যাকেজে ভ্রমণ করতে পারবেন। এ অফারটি ১০ জুন পর্যন্ত চলবে। 
 
এই প্যাকেজের মাধ্যমে প্রতিজন রয়েল টিউলিপ সিপার্ল বিচ রিসোর্ট, সায়মন বিচ রিসোর্ট, লংবিচ হোটেল, সিগাল হোটেল, হোটেল দি কক্স টুডে, উইন্ডিট্যারেস হোটেল, প্রাসাদ প্যারাডাইজ এবং নিসর্গ হোটেল এন্ড রিসোর্টে  থাকার সুবিধা পাবেন।
 
এছাড়াও সর্বনিম্ন ১৬ হাজার ৮শ ৮৮ টাকায় ফ্লাইট ভাড়া ও পাঁচতারকা হোটেলে থাকাসহ দুই রাত তিনদিনের কলকাতায় ভ্রমণের প্যাকেজ রয়েছে নভোএয়ারের। বিস্তারিত: ১৩৬০৩ ও www.flynovoair.com ঠিকানায়। সংবাদ বিজ্ঞপ্তি।
 
ইত্তেফাক/রেজা