মহেশখালীতে অস্ত্র ও গুলিসহ শাহআলম নামের এক যুবককে আটক করেছে পুলিশ। সে মহেশখালী উপজেলার বড় মহেশখালী ইউপির আমতলী মগরিয়াকাটা এলাকার মৃত মোঃ শরীফের ছেলে।
১৭ মে সকাল সাড় ৯টার সময় মহেশখালী থানার এস আই ঈমাম, এএসআই শাহজাহান সঙ্গীয় ফোর্সসহ টহলে ছিলেন। ওই সময় উপজেলার কুতুবজোমের তাজিয়াকাটা এলাকার ব্রিজের ওপর অবস্থান করছিল অস্ত্রধারী যুবক শাহ আলম। পুলিশের সন্দেহ হলে, তার দেহ তল্লাশী করা হয়। তল্লাশীকালে আটক যুবকের কোমরে গুঁজে রাখা দেশীয় একটি বন্দুক ও ২ রাউন্ড তাজা কার্তুজ উদ্ধার করে থানায় নিয়ে আসা হয়।
এ ব্যাপারে মহেশখালী থানা ওসি প্রদীপ কুমার দাশ জানান, অস্ত্র ও গুলিসহ আটক শাহ আলমের বিরুদ্ধে সংশ্লিষ্ট আইনে মামলা রুজু করা হবে।
ইত্তেফাক/নূহু