পঞ্চগড়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ময়নুল ইসলাম (২৩) নামে এক রাজমিস্ত্রির মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার বিকেলে জেলার পঞ্চগড় সদর উপজেলার শিংপাড়া এলাকায় এ ঘটনটি ঘটে। ময়নুল ইসলাম পঞ্চগড় সদর ইউনিয়নের কেচেরা পাড়া এলাকার বাসিন্দা।
পঞ্চগড় সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. জাহেদুল হক বলেন, ময়নুল শিংপাড়া এলাকার মো. শাহীনের বাড়িতে অন্য রাজমিস্ত্রিদের সঙ্গে একটি ভবনের ছাদ ঢালাইয়ে কাজ করছিলেন। এ সময় ভাইব্রেশন মেশিন চালাতে গিয়ে হঠাৎ বিদ্যুৎ স্পৃষ্ট হয়ে নিচে পড়ে যান। অন্য মিস্ত্রি ও বাড়ির লোকজন তাকে তাৎক্ষণিক উদ্ধার করে পঞ্চগড় আধুনিক সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
পঞ্চগড় থানার অফিসার ইনচার্জ (ওসি) রবিউল হাসান সরকার বিদ্যুৎ স্পৃষ্ট হয়ে ওই রাজমিস্ত্রি মৃত্যু হওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন।
ইত্তেফাক/নূহু