ফুলপুরে শ্রমিক খুনের ঘটনায় হত্যাকারীদের ফাঁসির দাবিতে বৃহস্পতিবার সন্ধ্যায় বিক্ষোভ মিছিল করেছেন এলাকাবাসী। এতে প্রায় পাঁচ শতাধিক মানুষ অংশ নেন।
এ সময় উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ রাশেদ হোসেন চৌধুরী ও অফিসার ইনচার্জ (ওসি) একেএম মাহবুব আলম এবং পুলিশের অন্যান্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
উপজেলার পাঁচকাহনিয়া গ্রামে মঙ্গলবার দুপুরে ধান কাটার মজুরির পাওনা টাকা চাওয়ায় কুপিয়ে হত্যা করা হয় এমদাদুলকে। তিনি পেশায় একজন কৃষি শ্রমিক ছিলেন। এমদাদুল পাঁচকাহনিয়া গ্রামের নুরুল ইসলাম ওরফে আবু মিয়ার ছেলে। এ ব্যাপারে ফুলপুর থানায় একটি হত্যা মামলা দায়ের করা হয়েছে। ইতোমধ্যে চারজনকে গ্রেফতার করা হয়েছে। এলাকাবাসী বৃহস্পতিবার হত্যাকারী ইসমাইল মুন্সি বাহিনীর ফাঁসির দাবিতে বিক্ষোভে ফেটে পড়েন। পরে নিহতের পরিবার স্মারকলিপি প্রদান করেন এবং আসামিদের অবিলম্বে গ্রেফতারের দাবি জানান।
ইত্তেফাক/আরকেজি