ঝিনাইদহে বিশেষ অভিযান চালিয়ে ২৭জনকে গ্রেফতার করেছে পুলিশ। বৃহস্পতিবার রাত থেকে শুক্রবার সকাল পর্যন্ত এ অভিযান পরিচালিত হয়। গ্রেফতারকৃতদের বিরুদ্ধে মামলা রয়েছে।
ঝিনাইদহের পুলিশ সুপার মিজানুর রহমান জানান, ঝিনাইদহে নাশকতা, সন্ত্রাস ও মাদক বিরোধী বিশেষ অভিযান চালানো হচ্ছে। এরই অংশ হিসেবে বৃহস্পতিবার রাত থেকে শুক্রবার সকাল পর্যন্ত অভিযান চালিয়ে সদর থেকে ৬জন, শৈলকুপা থেকে ৮জন, হরিণাকুন্ডু থেকে ৬জন, কালীগঞ্জ থেকে ৩জন এবং কোটচাঁদপুর ও মহেশপুর থেকে ৪জনকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃতদের বিরুদ্ধে বিভিন্ন মামলা রয়েছে বলে জানিয়েছে পুলিশ।
ইত্তেফাক/আরকেজি