প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিশেষ ১০ উদ্যোগ নিয়ে মতবিনিময়

প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিশেষ ১০ উদ্যোগের ব্র্যান্ডিং নিয়ে খুলনা আঞ্চলিক তথ্য অফিস মতবিনিময় সভা করেছে। শুক্রবার সকালে সার্কিট হাউজ সম্মেলন কক্ষে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। 
 
এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খুলনা অতিরিক্ত বিভাগীয় কমিশনার (সার্বিক) মোহাম্মদ ফারুক হোসেন। সভায় গণমাধ্যমকর্মীসহ শেখ হাসিনার ১০ উদ্যোগ নিয়ে যেসব প্রতিষ্ঠান কাজ করছে তার প্রধানরা অংশগ্রহণ করেন। অনুষ্ঠানটি সভাপতিত্ব করেন তথ্য অধিদফতরের সিনিয়র তথ্য অফিসার মো. মিজানুর রহমান।   
 
অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন ডেপুটি সিভিল সার্জন ডা. মো. আতিউর রহমান শেখ, পল্লী বিদ্যুতের সিনিয়র জেনারেল ম্যানেজার শহিদুজ্জামান ও খুলনা প্রেসক্লাবের সভাপতি ফারুক আহমেদ। অনুষ্ঠানে ১০ উদ্যোগের ওপর পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশন ও স্বাগত বক্তৃতা করেন আঞ্চলিক তথ্য অফিসের উপপ্রধান তথ্য অফিসার ম. জাভেদ ইকবাল।
 
ইত্তেফাক/ইউবি