মাগুরায় জেলা কারাগারে কয়েদির মৃত্যু

মাগুরা জেলা কারাগারে শুক্রবার দুপুরে মাদক মামলার ৫ বছরের সাজাপ্রাপ্ত আসামি সোহাগ মোল্লা ( ৩২) নামে এক যুবকের মৃত্যু হয়েছে। 
 
তিনি মাগুরার শ্রীপুর উপজেলার মাঝাইল মান্দারতলা গ্রামের গফুর মোল্লার ছেলে। বুকে ব্যাথা অনুভব করলে তাকে মাগুরা হাসপাতালে নেয়া হলে জরুরি বিভাগের  চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। 
 
মাগুরা জেলা কারাগারের জেল সুপার তায়েফ উদ্দিন মিয়া জানান,  বুকে ব্যাথা অনুভব করলে তাকে হাসপাতালে পাঠানো হয় এবং জরুরি বিভাগের চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। তিনি মাদক মামলায় তার ৫ বছরের সাজা হয়েছে।
 
ইত্তেফাক/ইউবি