পেটের ভিতর ইয়াবা নিয়ে পাচার করার সময় মো. নুরুল ইসলাম (৬৪) নামের এক বৃদ্ধকে আটক করেছে পুলিশ। গতকাল বৃহস্পতিবার গভীর রাতে চট্টগ্রামের সীতাকুণ্ড থেকে ১৫শ' পিস ইয়াবা তাকে আটক করা হয়।
জানা যায়, গোপন খবরের ভিত্তিতে এসআই আশরাফুল আলম সঙ্গীয় ফোর্স নিয়ে বড় দারোগারহাট স্কুলের দক্ষিণে ঢাকামুখী সৌদিয়া পরিবহনের একটি বাস থামিয়ে বৃদ্ধ নুরুল ইসলামকে আটক করে। পুলিশের জিজ্ঞাসাবাদে তিনি স্বীকার করেন তার পেটের ভিতর ১৫শ' পিস ইয়াবা আছে। পরে তাকে থানায় এনে বিশেষ পদ্ধতিতে বৃদ্ধের পাকস্থলী থেকে ইয়াবা ট্যাবলেটগুলো বের করা হয়।
এব্যাপারে মডেল থানার ওসি তদন্ত মো. মোজাম্মেল হক পিপিএম ঘটনার সত্যতা স্বীকার বলেন, মাদকদ্রব্য পরিবহনের দায়ে তার বিরুদ্ধে মামলা করা হয়েছে।
ইত্তেফাক/এসএস