রাশিদ খানের পর কাউন্টিতে মুজিব

ইংল্যান্ডের আসন্ন ঘরোয়া টি-টোয়েন্টি ব্লাস্টে কাউন্টি ক্লাব হ্যাম্পশায়ারের হয়ে খেলবেন আফগানিস্তানের তরুণ স্পিনার মুজিব উর রহমান। মুজিব ছাড়া নিউজিল্যান্ডের কলিন মুনরোর সঙ্গেও চুক্তি করা হয়েছে বলে হ্যাম্পশায়ারের পক্ষ থেকে জানানো হয়েছে। রাশিদ খানের পর আফগানিস্তানের দ্বিতীয় খেলোয়াড় হিসেবে টি-টোয়েন্টি ব্লাস্টে খেলবেন মুজিব। 
 
ক্লাবের এক কর্মকর্তা বার্তা সংস্থা এএফপিকে জানান, টি-টোয়েন্টি ব্লাস্টের পুরো মৌসুমে হ্যাম্পশায়ারের হয়ে খেলতে পারবেন মুজিব। তবে আগামী আগস্টে ক্যারিবীয়ান প্রিমিয়ার লিগের আগ পর্যন্ত হ্যাম্পশায়ারের হয়ে খেলবেন মুনরো। 
 
বর্তমানে ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের এগারতম আসরে কিংস ইলেভেন পাঞ্জাবের হয়ে খেলছেন ১৫টি ওয়ানডে ও ২টি টি-টোয়েন্টির অভিজ্ঞতা সম্পন্ন মুজিব। বৈচিত্র্যময় স্পিন বোলিং দিয়ে ইতোমধ্যে আইপিএলে সকলের নজর কেড়েছেন তিনি। অফ-স্পিন, লেগ-স্পিন ও গুগলির সমণ্বয়ে প্রতিপক্ষ ব্যাটসম্যানদের ঘায়েল করে ১১ ম্যাচে ১৪ উইকেট নিয়েছেন মুজিব। 
 
ইত্তেফাক/কেআই