কুয়াকাটা সৈকতে ৫০ ফুট লম্বা তিমি

কুয়াকাটা সমুদ্র সৈকতে বিশালাকৃতির মরা তিমি মাছ ভেসে এসেছে। শুক্রবার দিবাগত রাত ১টার দিকে সৈকতের গঙ্গামতি এলাকায় ভরা জোয়ারের সময় তিমিটি গভীর সমুদ্র থেকে ভেসে এসেছে বলে জেলেরা জানান।
 
তারা জানান, তিমি মাছটির দৈর্ঘ্য প্রায় ৫০ ফুট এবং প্রস্থ প্রায় ২০ ফুট হবে বলে ধারণা করা হচ্ছে। এক নজর দেখার জন্য স্থানীয়রা ভিড় করছেন দলে দলে। এতে পচন ধরেছে। 
IMG0
কলাপাড়া উপজেলা নির্বাহী অফিসার মো. তানভীর রহমান জানান, সৈকতে তিমি ভেসে আসার কথা তিনি শুনেছেন। খবর শুনে স্থানীয় তহসিলদারকে পাঠিয়ে দেন। মৎস্য কর্মকর্তাকে সাথে নিয়ে পরিদর্শন শেষে মাছটির ব্যাপারে সিদ্ধান্ত নেয়া হবে।
 
ইত্তেফাক/আরকেজি