সিরাজগঞ্জে ভবন থেকে পরে শ্রমিকের মৃত্যু

সিরাজগঞ্জ শহরের একটি ভবনে শনিবার সকালে কাজ করার সময় রশি ছিঁড়ে পরে শ্রমিক নিহত এবং আহত হয়েছেন একজন। জেলা ইমারত নির্মাণ শ্রমিক ইউনিয়নের নেতা জাহাঙ্গীর আলম ও আনোয়ার হোসেন হতাহতের বিষয়টি নিশ্চিত করেছেন।
 
প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, সকালে শহরের অ্যাডভোকেট কর্নারের ৬ তলা ভবনের দেয়াল রং করছিলেন শ্রমিক জহুরুল ইসলাম (২৫) ও বেলাল (৩০)। এসময় রশি ছিঁড়ে পড়ে যান তারা। ঘটনাস্থলেই জহুরুল মারা যান এবং গুরুতর আহত অবস্থায় বেলালকে বগুড়া হাসপাতালে পাঠানো হয়েছে। সদর উপজেলার বহুলী ইউনিয়নের আয়নাল শেখের ছেলে জহুরুল ও একই এলাকার মিজান শেখের ছেলে বেলাল।
 
ইত্তেফাক/আরকেজি