সিরাজগঞ্জে ভবন থেকে পড়ে শ্রমিকের মৃত্যু

সিরাজগঞ্জ শহরের অ্যাডভোকেট কর্নারে ছয় তলা ভবনে রঙ করার সময় রশি ছিঁড়ে এক শ্রমিকের মৃত্যু হয়েছে। এতে আহত হয়েছেন আরও এক শ্রমিক। আজ শনিবার সকালে এই দুর্ঘটনা ঘটে।
 
প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, আজ সকালে শহরের অ্যাডভোকেট কর্নারের একটি ভবনের দেয়াল রঙ করার সময় হঠাৎ রশি ছিঁড়ে সিরাজগঞ্জ সদর উপজেলার বহুলী ইউনিয়নের আয়নাল শেখের ছেলে জহুরুল ইসলাম (২৫) ও একই এলাকার মিজান শেখের ছেলে বেলাল (৩০) পড়ে যান। এতে ঘটনাস্থলেই জহুরুল ইসলাম মারা যান এবং গুরুতর আহত অবস্থায় বেলালকে বগুড়া হাসপাতালে পাঠানো হয়েছে।
 
সিরাজগঞ্জ ইমারত নির্মাণ শ্রমিক ইউনিয়নের নেতা জাহাঙ্গীর আলম ও আনোয়ার হোসেন শ্রমিক নিহত ও আহতের কথা নিশ্চিত করেছেন।
 
ইত্তেফাক/এসএস