লালপুরে পুকুরের পানিতে ডুবে শিশুর মৃত্যু

নাটোরের লালপুরে পুকুরের পানিতে ডুবে আলিফ (৪) নামের এক শিশুর মৃত্যু হয়েছে। আজ শনিবার সকালে এ দুর্ঘটনা ঘটে। নিহত আলিফ উপজেলার চামটিয়া গ্রামের আলতাব হোসেনের ছেলে।
 
নিহতের পারিবারিক সূত্রে জানা যায়, আজ সকালে বাড়ির পাশে একটি দোকানে চকলেট কিনতে গিয়ে আর ফিরে আসেনি। পরে পরিবারে সদস্যরা খোঁজাখুঁজির সময় বাড়ির পাশের পুকুরের সিঁড়িতে আলিফের জুতা দেখতে পায়। লোকজন পুকুরের পানিতে খোঁজাখুঁজি করে বেলা সাড়ে ১১টার দিকে তাকে পুকুরের নীচ থেকে উদ্ধার করে দ্রুত লালপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে কর্তব্যরত ডাক্তার তাকে মৃত ঘোষণা করেন।
 
ইত্তেফাক/এসএস