চট্টগ্রামের বাঁশখালীতে বজ্রপাতে লাতুন বড়ুয়া (৫৪) নামে এক ব্যক্তির মৃত্যু হয়েছে। শনিবার সকালে বাঁশখালী পৌরসভার ২নং ওয়ার্ডের উত্তর জলদী বড়ুয়া পাড়ায় এ দুর্ঘটনা ঘটে। লাতুন বড়ুয়া পৌরসভার উত্তর জলদী বড়ুয়া পাড়ার হরিমন বড়ুয়ার ছেলে। তিনি কৃষিকাজ করতেন।
বাঁশখালী থানা অফিসার ইনচার্জ সালাউদ্দিন হীরা জানান, শনিবার সকালে লাতুন বড়ুয়া রাস্তা পার হচ্ছিলেন। এ সময় বজ্রপাত হলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে।
ইত্তেফাক/ইউবি