চট্টগ্রামে ট্রেনের ধাক্কায় বৃদ্ধ নিহত

ট্রেনের ধাক্কায় জামাল উদ্দিন (৫০) নামে এক বৃদ্ধ নিহত হয়েছে। শনিবার নগরীর চান্দগাঁও থানার সিএমবির পাইকবাজার রেলবিট  এলাকায় এ দুর্ঘটনা ঘটে। জামাল উদ্দিন আনোয়ারা উপজেলার পূর্ব রামকোট এলাকার মোস্তাফিজুর রহমানের পুত্র। 
 
চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালের পুলিশ ফাঁড়ি জানায়, ট্রেনের ধাক্কায় জামাল গুরুতর আহত হয়। পরে তাকে উদ্ধার করে চমেক হাসপাতালে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
 
ইত্তেফাক/ইউবি