প্রধানমন্ত্রী শেখ হাসিনার স্বদেশ প্রত্যাবর্তন দিবস উপলক্ষে যশোরের ঝিকরগাছায় আলোচনা অনুষ্ঠান ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। ঝিকরগাছা উপজেলা আওয়ামী লীগ আয়োজিত ঝিকরগাছা দারুল উলুম কামিল মাদরাসা প্রাঙ্গনে এটি অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন যশোর জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও যশোর-২ আসনের সংসদ সদস্য অ্যাড. মনিরুল ইসলাম মনির। এ সময় প্রধানমন্ত্রী শেখ হাসিনার সুস্বাস্থ্য কামনা করে বিশেষ মোনাজাত করা হয়।
উপজেলা আওয়ামী লীগের সভাপতি জাহাঙ্গীর আলম মুকুলের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন উপজেলা আওয়ামী লীগের সিনিয়র সহসভাপতি ও পৌর মেয়র মোস্তফা আনোয়ার পাশা জামাল, সাধারণ সম্পাদক মুছা মাহামুদ, জেলা পরিষদ সদস্য ইকবাল আহমেদ রবি, যশোর জেলা আওয়ামী মহিলা যুবলীগের সভাপতি মঞ্জুন্নাহার নাজনীন সোনালী, জেলা যুবলীগের সহসভাপতি মো. আজহার।
IMG0
আরো উপস্থিত ছিলেন, জেলা মহিলা যুবলীগের সাংগঠনিক সম্পাদক পপি আক্তার, যশোর সদর উপজেলা মহিলা যুবলীগের সভাপতি মাসুরা খাতুন হাসি, ঝিকরগাছা পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মো. ইলিয়াস হোসেন, মাগুরা ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মো. ফজলুর রহমান, হাজিরবাগ ইউনিয়ন যুবলীগের সভাপতি সভাপতি মো. রবিউল রহমান, সাধারণ সম্পাদক আবুবকর সিদ্দিক, নাভারণ ইউনিয়ন যুবলীগের সাধারণ সম্পাদক রহিম মৃধা, উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সাংগঠনিক সম্পাদক আবুল কালাম আজাদ, যুবলীগ নেতা উজ্জল হোসেন, জসিম উদ্দীন, সাবেক ছাত্রলীগ নেতা শামসুজ্জোহা লোটাস, ঝিকরগাছা পৌর ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাক আবু সাঈদ মিলন, নাভারণ ইউনিয়ন ছাত্রলীগের সাবেক সভাপতি শেখ ইমরান প্রমুখ।