সাভারে দুই শ্রমিকের লাশ উদ্ধার

সাভারে পৃথক ঘটনায় দুইজনের লাশ উদ্ধার করা হয়েছে। শনিবার বিকেলে সাভারের কলমার জিনজিরা ও  বক্তারপুর এলাকা থেকে দুইজনের লাশ উদ্ধার করে সাভার মডেল থানা পুলিশ। 
 
সাভার মডেল থানার এস আই আসাদ মিয়া জানান, বিকেলে সাভারের কলমার জিনজিরা এলাকার একটি কারখানায় কাজ করার সময় বুলবুল আহমেদ (৩২) নামে এক শ্রমিকের মাথা মেশিনের ভিতরে চলে যায়। এতে ঘটনাস্থলের তার মৃত্যু হয়ে। বুলবুল আহমেদ রংপুরের  গঙ্গাচড়া থানার কচুয়া গ্রামের বদিউজ্জামানের ছেলে।   
 
অন্যদিকে বিকেলে সাভারের বক্তারপুর এলাকায় ক্যাভার্ডভ্যানের উপর থেকে মালামাল নামানোর সময় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মিঠু সরদার নামে (৩০) এক যুবকের মৃত্যু হয়েছে। মিঠু সরদার বাগেরহাট জেলার ফকিরহাট থানার পাগলা শ্যামনগর গ্রামের মৃত কেরামত আলী সরদারের ছেলে।
 
ইত্তেফাক/ইউবি