মহেশপুরে অপহৃত স্কুলছাত্রী ৪দিনেও উদ্ধার হয়নি

ঝিনাইদহের মহেশপুরে এক স্কুলছাত্রী অপহরণের ৪ দিন হয়ে গেল। আজও তাকে উদ্ধার  করা সম্ভব হয়নি!
 
থানা ও পারিবারিক সূত্রে জানা গেছে, গত ১৭ মে সকালে উপজেলার রাজাপুর গ্রামের চান্দু হোসেনের মেয়ে ৯ম শ্রেণীর ছাত্রী রিক্তা খাতুনকে (১৪) একই উপজেলার কৃঞ্চপুর গ্রামের মতিয়ার রহমানের ছেলে হারুন (২২) অপহরণ করে নিয়ে যায়। রিক্তার পিতা চান্দু হোসেন জানায়, তার মেয়ে রিক্তা রাজাপুর আদর্শ মাধ্যমিক বিদ্যালয় থেকে প্রাইভেট পড়ে বাড়ি ফিরছিল। পথিমধ্যে হারুন তার সন্ত্রাসী বাহিনী দিয়ে রিক্তাকে অপহরণ করে নিয়ে যায়।
 
এ ব্যাপারে রবিবার সকালে মেয়ের পিতা মহেশপুর থানায় একটি অপহরণ মামলা দায়ের করেছেন। 
 
মহেশপুর থানার অফিসার ইনচার্জ লস্কর জায়াদুল হক জানান, এ বিষয়ে একটি অভিযোগ পাওয়া গেছে তদন্তপূর্বক আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।
 
ইত্তেফাক/নূহু