রাজশাহীর তানোর উপজেলায় অভিযান চালিয়ে চিহ্নিত মাদক ব্যবসায়ী শহিদুল ইসলামসহ চার মাদক ব্যবসায়ীকে আটক করেছে পুলিশ। আজ রবিবার দুপুরে তাদের থানা থেকে আদালতে প্রেরণ করা হয়েছে।
আটক মাদক ব্যবসায়ীরা হলেন, ১০ গ্রাম হিরোইনসহ তানোর পৌর এলাকার রায়তন আকচা গ্রামের হারুন অর রশিদের এর ছেলে ও একাধিক মাদক মামলার আসামি শহিদুল ইসলাম (৩৮), ১১ পিচ ইয়াবাসহ আটক তানোর পৌর এলাকার আমশো মথুরাপুর গ্রামের বাশের শাহের পুত্র জাকির হোসেন (২৮), একই গ্রামের মৃত মফিজ উদ্দীনের পুত্র রায়হান আলী দেওয়ান (২৯) ও ৫০ গ্রাম গাঁজাসহ আটক তানোর পৌর এলাকার তানোর গ্রামের মৃত শাহাজাহান এর পুত্র সাইদুল ইসলাম (৩৫)।
তানোর থানার এস আই সাইফুল ইসলাম জানান, গোপন সংবাদের ভিত্তিতে পৃথক অভিযান চালিয়ে গতকাল শনিবার দিবাগত রাতে ও আজ রবিবার সকালে তাদের আটক করা হয়েছে।
তানোর থানা অফিসার ইনচার্জ (ওসি) মো: রেজাউল ইসলাম বিষয়টি নিশ্চিত করে বলেন, আটককৃত মাদক ব্যবসায়ীদের বিরুদ্ধে মাদকদ্রব্য আইনে মামলা দায়ের করা হয়েছে।
ইত্তেফাক/নূহু