রবিবার দাউদকান্দি উপজেলার গৌরীপুর বাজারে দুই ব্যক্তির কাছ থেকে ৫ হাজার পিস ইয়াবা উদ্ধার করেছে গৌরীপুর তদন্ত কেন্দ্রের পুলিশ।
গৌরীপুর তদন্ত কেন্দ্রের ইনচার্জ পুলিশ পরিদর্শক আব্দুন নূরের নেতৃত্বে এ এস আই ফিরোজ আহম্মেদ সঙ্গীয় ফোর্স নিয়ে গৌরীপুর বাজারের দক্ষিণ পাশে গৌরীপুর- হোমনা সড়কে ১ টি ব্রয়লার মুরগীর গাড়ীতে অভিযান চালায়। এ সময় তিতাস উপজেলার বন্দরামপুর গ্রামের হারুন উর রশিদ এর পুত্র আল আমীন (২৫) এবং একই উপজেলার আকালিয়া গ্রামের শান্তি মিয়ার পুত্র মোঃ আসিফকে (২২) ৫ হাজার পিস ইয়াবাসহ গ্রেফতার করে।
পুলিশ পরিদর্শক আব্দুন নূর জানান, মাদক ব্যবসায়ীরা পুলিশের চোখকে ফাঁকি দিতে টেকনাফ থেকে ব্রয়লার মুরগীর গাড়ীতে করে ইয়াবা ট্যাবলেটগুলো নিয়ে যাচ্ছিল যাতে কেউ কোনো প্রকার সন্দেহ না করে। আমরা একটি বিশ্বস্ত মাধ্যম থেকে খবর পেয়ে তাদের সেই গাড়ীতে অভিযান চালাই।
ইত্তেফাক/নূহু