সাভারে পৃথক স্থান থেকে দুই ব্যক্তির লাশ উদ্ধার করেছে পুলিশ। সোমবার সকালে সাভারের বিরুলিয়ার খাগান ও ভাকুর্তা ইউনিয়নের মধুমতি মডেল টাউনের ভিতর থেকে ওই দুইজনের লাশ উদ্ধার করে সাভার মডেল থানা পুলিশ।
পুলিশ জানায়, সকালে সাভারের বিরুলিয়ার খাগান এলাকায় নির্মাণাধীন একটি ভবনের দোতলায় জানালার গ্লাস লাগাচ্ছিলেন সেলিম মিয়া (৪০)। এসময় হঠাৎ একটি ইট তার মাথায় পড়লে গুরুতর আহত হন তিনি। পরে তাকে উদ্ধার করে স্থানীয় হাসপাতালে নিয়ে গেলে দায়িত্বরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
অন্যদিকে ভাকুর্তার সোলাই মার্কেট এলাকার মফিজুল ইসলাম (৪৭) নামের এক শ্রমিক মধুমতি মডেল টাউনের ভিতরে দিনমজুরের কাজ করতেন। সোমবার সকালে রহস্যজনক অবস্থায় মধুমতি মডেল টাউনের ভিতরে তার মৃত্যু হয়।
সাভার মডেল থানা পুলিশ জানায়, নিহত দুইজনের লাশ উদ্ধার করা ময়না তদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় পৃথক দুটি মামলা দায়ের করা হয়েছে।
ইত্তেফাক/নূহু