সৌদি আরবস্থ ফেনী প্রবাসী ফোরামের ইফতার ও খাদ্য বিতরণ

সৌদি আরবস্থ ফেনী প্রবাসী ফোরামের উদ্যোগে রমজান উপলক্ষ্যে ইফতার ও খাদ্য সামগ্রী বিতরণ করা হয়েছে।
 
সোমবার সকালে শহরের ডিএম কমিউনিটি সেন্টারে অসহায় ও প্রতিবন্ধীদের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ফেনী জেলা পরিষদের চেয়ারম্যান আজিজ আহম্মদ চৌধুরী।
 
সৌদি আরবস্থ ফেনী প্রবাসী ফোরামের সহ-সভাপতি জহির উদ্দিন মনিরের সভাপতিত্বে ও কবি ইকবাল চৌধুরীর সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন ফেনী প্রেসক্লাব সভাপতি মুহাম্মদ আবু তাহের ভূঁইয়া ও ইয়ুথ জার্নালিস্ট ফোরামের ফেনী জেলা সভাপতি শাহজালাল ভূঁইয়া।
 
এ সময় উপস্থিত ছিলেন দৈনিক অজেয় বাংলা সহ-সম্পাদক সুরঞ্জিত নাগ, সৌদি আরবস্থ ফেনী প্রবাসী ফোরামের সহ সাংগঠনিক সম্পাদক নুরুল আলম ফরায়েজী, সহ অর্থ সম্পাদক আবদুল আউয়াল আলমগীর, প্রবাসী কল্যাণ সম্পাদক নুরুল করিম, সদস্য নুরুল আলম সবুজ, সোহেল আহম্মেদ প্রমুখ।
 
সামাজিক ও সেচ্ছাসেবী সংগঠন সৌদি আরবস্থ ফেনী প্রবাসী ফোরাম এবার রমজানে ফেনী জেলার প্রতিটি ইউনিয়নে ৪০০ অসহায়, এতিম, ও প্রতিবন্ধীর মাঝে ইফতার ও খাদ্য সামগ্রী বিতরণ করছে।
 
এছাড়াও সৌদি আরবস্থ ফেনী প্রবাসী ফোরামের উদ্যোগে সহায়-সম্বলহীন মানুষের ঘর তৈরি করে সস্থান ব্যবস্থা করা, গভীর নলকূপ স্থাপন, পয়ঃনিষ্কাশন ব্যবস্থা, ঈদে পথ শিশুদের নতুন জামা দেওয়াসহ মানবিক কল্যাণে কাজ করে যাচ্ছে।
 
ইত্তেফাক/নূহু