জয়পুরহাটের কালাইয়ে সোমবার বিকেলে সাপের দংশনে রেজোয়ান হোসেন (৯) নামে এক শিশুর মৃত্যু হয়েছে। সে কালাই পৌরসভার কাথাইল মহল্লার মো. মুন্টু মিয়ার ছেলে।
এলাকাবাসী ও হাসপাতাল সূত্রে জানা যায়, মোঃ মুন্টু মিয়ার ছেলে প্রতিদিনের মতো তার নিজ বাড়ির পাশে ধানের মাঠে ডিপ টিউবয়েলের ছোট নালায় মাছ ধরতে গিয়ে সাপের দংশনের শিকার হয়। পরে তাকে উদ্ধার করে বাড়িতে নিয়ে এলে ওঝা তার চিকিৎসা শুরু করে। তার অবস্থার অবনতি হলে স্থানীয়রা দ্রুত তাকে কালাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। সেখানে দায়িত্বরত চিকিৎসক ডা: মো. শোয়েবুল আলম শুভ রেজোয়ানকে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিক্যাল কলেজ (শজিমেক) হাসপাতালে রেফার্ড করে। পথে তার মৃত্যু হয়।
কালাই পৌরসভার কাথাইল মহল্লার মোঃ মুন্টু মিয়ার ছেলে রেজোয়ান হোসেনের (৯) মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন কালাই থানার অফিসার ইনচার্জ আব্দুল লতিফ খান।
ইত্তেফাক/নূহু