বেনাপোল চেকপোস্টে রমজানে যাত্রীদের ইফতারি সামগ্রী সরবরাহ

দেশ স্বাধীনের পর এই প্রথম যশোরের বেনাপোল কাস্টমস হাউজের এক মহতী উদ্যোগকে স্বাগত জানিয়েছেন এলাকাবাসী। এবার পবিত্র মাহে রমজানে বেনাপোল চেকপোস্টে প্রতিদিন ইফতারির সময় ভারত-বাংলাদেশ যাতায়াতকারী পাসপোর্ট যাত্রীদের মাঝে ইফতারি ও ঠাণ্ডা পানি সরবরাহ করছে কর্তৃপক্ষ।
 
গতকাল সোমবার সন্ধ্যা থেকে শুরু হওয়া এ ইফতারি সরবরাহ চলবে মাসব্যাপী। বেনাপোল কাস্টমস হাউসের কমিশনার মোহাম্মদ বেলাল হোসাইন চৌধুরী এ কার্যক্রমের উদ্বোধন করেন। প্রথম দিনেই দুইশ' ৫০ জন পাসপোর্ট যাত্রীদের মাঝে এ ইফতারি বিতরণ করা হয়। ইফতারি বিতরণ শেষে তিনি যাত্রীদের সাথে নিয়ে ইফতারি করেন। এ সময় উপস্থিত ছিলেন বেনাপোল স্থল বন্দরের পরিচালক আমিনুল ইসলাম, বেনাপোল কাস্টমস হাউসের ডেপুটি কমিশনার সাঈদ আহম্মেদ রুবেল, ডেপুটি কশিনার মো. জাকির হোসেন সহ বিভিন্ন সরকারি-বেসরকারি সংস্থার প্রতিনিধি বৃন্দ।
 
ইত্তেফাক/এসএস