আটোয়ারীতে জিপিএ-৫ প্রাপ্ত শিক্ষার্থীদের সাইকেল উপহার

শিক্ষিত জাতি গঠনে শেখ হাসিনার অঙ্গিকার বাস্তবায়নের লক্ষ্যে পঞ্চগড়ের আটোয়ারী উপজেলার ধামোর ইউনিয়নের সকল মাধ্যমিক বিদ্যালয় ও দাখিল মাদ্রাসায় জিপিএ-৫ প্রাপ্ত শিক্ষার্থীদের বাই সাইকেল উপহার দেওয়া হয়েছে।
 
মঙ্গলবার (২২ মে) বিকেলে আটোয়ারী উপজেলার ধামোর ইউনিয়ন পরিষদ মাঠে আনুষ্ঠানিকভাবে এসব সাইকেল হস্তান্তর করা হয়।
 
মঙ্গলবার এক অনুষ্ঠানের মধ্য দিয়ে আটোয়ারী উপজেলা পরিষদের চেয়ারম্যান মো. আব্দুর রহমান আবদার, উপজেলা নির্বাহী অফিসার শারমিন সুলতানা, জেলা পরিষদের সদস্য মাসুদ করিম প্রমুখ উপস্থিত থেকে এসব সাইকেল মেধাবীদের হাতে তুলে দেন। ধামোর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান কাজী নজরুল ইসলাম দুলাল অনুষ্ঠানে সভাপতিত্ব করেন।
 
এলজিএসপির অর্থায়নে ধামোর ইউনিয়নের জিপিএ-৫ প্রাপ্ত ১৩ জন শিক্ষার্থীর প্রত্যেককে একটি করে বাই সাইকেল উপহার দেওয়া হয়।
 
ইত্তেফাক/নূহু