ওয়েস্টহ্যামের নতুন কোচ পেলেগ্রিনি

ম্যানুয়েল পেলেগ্রিনিকে নতুন কোচ হিসেবে নিয়োগ দিয়েছে ইংলিশ ফুটবল ক্লাব ওয়েস্টহ্যাম। ডেভিড ময়েসের জায়গায় রিয়াল মাদ্রিদ ও ম্যানচেস্টার সিটির সাবেক এই কোচকে নিয়োগ দেয়ার বিষয়টি মঙ্গলবার নিশ্চিত করেছে ক্লাব কর্তৃপক্ষ।
 
চায়নিজ ক্লাব হেবেই চায়না ফরচুনের সঙ্গে গত সপ্তাহে চুক্তি শেষ হওয়ার পর আলোচনার জন্য লন্ডন আসেন ৬৪ বছর বয়সী পেলেগ্রিনি। প্রিমিয়ার লিগর মৌসুম শেষ হওয়ার পর তাকে ধরে রাখার চেষ্টা করেনি ওয়েস্টহ্যাম। তার অধীনে এবারের মৌসুমে ১৩তম স্থানে থেকে লিগ শেষ করে ওয়েস্টহ্যাম। 
 
ওয়েস্টহ্যামের যুগ্ম চেয়ারম্যান ডেভিড সুলিভান প্রশংসা করেছেন পেলেগ্রিনির। প্রিমিয়ার লিগে সিটির হয়ে রেকর্ড শিরোপা জয় করা পেলেগ্রিনি নতুন এক যুগে প্রবেশ করবেন বলে মনে করেন সুলিভান। 
 
ইত্তেফাক/কেআই