গাজীপুরের কালীগঞ্জে বিলের জমিতে ধান কাটতে গিয়ে বজ্রপাতে লাশ হয়ে ফিরলেন স্বপন মণ্ডল (৫৫) নামের এক কৃষক। মঙ্গলবার বিকেলে উপজেলার বাহাদুরসাদী ইউনিয়নের দক্ষিণবাগ গ্রামের একটি বিলে এ ঘটনা ঘটে।
নিহত স্বপন নরসিংদীর সুশীল চন্দ্র বিশ্বাসের ছেলে। তিনি উপজেলার জামালপুর ইউনিয়নের ছৈলাদী গ্রামের ললিত মন্ডলের মেয়েকে বিয়ে করে শ্বশুর বাড়িতে থাকতেন।
কালীগঞ্জ থানার উপ-পরিদর্শক (এসআই) আশীষ কুমার দাস জানান, বিকেলে ধান কাটতে বাড়ির পাশের বিলে যায় স্বপন। যাওয়ার পথে ঝড় শুরু হয়। এ সময় বজ্রপাতে তিনি নিহত হন।
ইত্তেফাক/নূহু