হবিগঞ্জে মাদক বিরোধী অভিযানে ১৩ জনকে গ্রেফতার করা হয়েছে। তাদের নিকট থেকে ২০ পিস ইয়াবা, পৌনে ১২ কেজি গাঁজা ও ১১৯ লিটার চোলাই মদ উদ্ধার করা হয়েছে। তাদের বিরুদ্ধে মামলা দায়ের করে বুধবার কারাগারে প্রেরণ করা হয়েছে।
পুলিশ জানায়, মঙ্গলবার রাতভর ও বুধবার সকাল পর্যন্ত জেলার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে তাদেরকে আটক করা হয়। এর মাঝে সদর থানায় ৩, মাধবপুরে ১, বাহুবলে ১, নবীগঞ্জে ২, বানিয়াচংয়ে ১, আজমিরীগঞ্জে ২, লাখাইয়ে ২ ও শায়েস্তাগঞ্জে ১ জনকে গ্রেফতার করা হয়।
ইত্তেফাক/নূহু