ঝালকাঠিতে পুলিশের মাদকবিরোধী অভিযানে ১৩ জন গ্রেফতার

ঝালকাঠিতে পুলিশের বিশেষ অভিযানে ১৩ জন মাদকসেবী ও বিক্রেতাকে গ্রেফতার করা হয়েছে। পুলিশ সূত্র জানায়, মাদকবিরোধী বিশেষ অভিযানে ঝালকাঠি সদরে ৪ জন, নলছিটি উপজেলায় ৪ জন, রাজাপুরে ৩ জনকে আটক করা হয়।

মঙ্গলবার রাতে জেলার বিভিন্ন স্থান থেকে এদের গ্রেফতার করা হয়। ডিবি পুলিশ আরো ২ মাদকসেবী ও বিক্রেতাকে গ্রেপ্তার করেছে। তাদের কাছ থেকে পাঁচপিস ইয়াবা ও ২২৭ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়। মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে ১৩ জনের বিরুদ্ধে চারটি মামলা দায়ের করা হয়েছে। এছাড়াও দুই মাদকসেবীকে গোয়েন্দা পুলিশ আটক করে অভিভাবকদের সহযোগিতায় বরিশাল মাদক নিরাময় কেন্দ্রে ভর্তি করেছে।

ঝালকাঠির অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) এম. এম. মাহামুদ হাসান বলেন, পুলিশ হেড কোয়ার্টার থেকে আমাদের যে নির্দেশনা দেওয়া হয়েছে, আমরা তা পালন করছি। মাদকের ব্যাপারে কাউকে ছাড় দেওয়া হবে না।

ইত্তেফাক/নূহু