সখীপুরে সড়ক দুর্ঘটনায় ভ্যানচালক নিহত

টাঙ্গাইলের সখীপুরে সড়ক দুর্ঘটনায় শাহ আলম (২৫) নামের এক অটোভ্যানচালক নিহত হয়েছেন। বুধবার সকালে টাঙ্গাইল জেনারেল হাসপাতালে তার মৃত্যু হয়।

জানা গেছে, মঙ্গলবার রাতে উপজেলার কচুয়া-বহেড়াতৈল সড়কের ফালুরচালা নামক স্থানে অটোভ্যানচালক দুর্ঘটনার শিকার হন। নিহত শাহ আলম উপজেলার কালিয়া ইউনিয়নের কচুয়া গ্রামের মধু মিয়ার ছেলে।

নিহতের পরিবার ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, মঙ্গলবার রাতে উপজেলার কচুয়া-বহেড়াতৈল সড়কের ফালুরচালা নামক স্থানে অটোভ্যানচালক শাহ আলম দুর্ঘটনার শিকার হলে স্থানীয়রা তাকে উদ্ধার করে প্রথমে সখীপুর ও পরে টাঙ্গাইল জেনারেল হাসপাতালে ভর্তি করে। বুধবার সকালে সে মারা যায়।

এ ব্যাপারে সখীপুর থানার ওসি এস. এম. তুহীন আলী সড়ক দুর্ঘটনায় অটোভ্যানচালকের নিহতের বিষয়টি নিশ্চিত করেছেন।  

ইত্তেফাক/নূহু