কলকাতা নাইট রাইডার্স ফাইনালের আশা বাঁচিয়ে রাখলো

কলকাতা নাইট রাইডার্স দুর্দান্ত জয়ে ফাইনালের আশা বাঁচিয়ে রাখলো । বুধবার এলিমিনেটর ম্যাচে কলকাতার ইডেন গার্ডেনে রাজস্থান রয়্যালসকে ২৫ রানে হারিয়েছে তারা।
 
এই জয়ে দ্বিতীয় কোয়ালিফায়ার ম্যাচে ফাইনালে ওঠার লড়াইয়ে তারা মুখোমুখি হবে সানরাইজার্স হায়দরাবাদের।
 
কার্তিকের হাফসেঞ্চুরি ও আন্দ্রে রাসেলের ঝড়ো ৫০ ছুঁই ছুঁই ইনিংসে ভর দিয়ে নির্ধারিত ২০ ওভারে কলকাতা ৭ উইকেটে করে ১৬৯ রান। জবাবে ২০ ওভার শেষে ৪ উইকেটে ১৪৪ রানের বেশি করতে পারেনি রাজস্থান।
 
ইত্তেফাক/আরকেজি