কুড়িগ্রামের ফুলবাড়ীতে গতকাল বুধবার দিবাগত রাতে থানা পুলিশের মাদক বিরোধী অভিযানে মাদক সেবীসহ ৯ ব্যবসায়ীকে আটক করা হয়েছে। থানা পুলিশ তাদেরকে আজ বৃহস্পতিবার কারাগারে প্রেরণ করেছে।
আটককৃতরা হলেন, উপজেলার কাশিপুর ইউনিয়নের আজোয়াটারী গ্রামের গোলাম মোস্তফার ছেলে আশরাফুল ইসলাম (৩৭), শিমুলবাড়ী ইউনিয়নের সোনাইকাজী গ্রামের কান্দুরা মামুদের ছেলে বাবুল মিয়া (৪২), নাওডাঙ্গা ইউনিয়নের পশ্চিম ফুলমতি গ্রামের আনোয়ার হোসেন আনানের ছেলে আজিজুল হক (৩৮), চর-গোরকমণ্ডপ গ্রামের মৃত কালু শেখের ছেলে নুর মহাম্মদ কায়ছার (৫৫), ফুলবাড়ী সদর ইউনিয়নের পানিমাছকুটি গ্রামের হাকিমের ছেলে আশরাফুল হক (২৬),একই গ্রামের মৃত দেবেন্দ্র নাথের ছেলে জয়ন্ত কুমার মোহন্ত (২৪), কুঠিচন্দ্রখানা গ্রামের মৃত মিজানুর রহমানের ছেলে হাবিবুর রহমান এ্যালিট (৪৫), পার্শ্ববর্তী নাগেশ্বরী উপজেলার ঘরজেটারী গ্রামের আব্দুল জব্বারের ছেলে আনোয়ার হোসেন (৩৯) ও উলিপুর উপজেলার দূর্গপুর দালালীপাড়া গ্রামের আব্দুল জলিলের ছেলে আব্দুর রাজ্জাক(৩২)।
এ ব্যাপারে ফুলবাড়ী থানার ওসি খন্দকার ফুয়াদ রুহানী ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
ইত্তেফাক/এসএস