নারায়ণগঞ্জের আড়াইহাজারে বাসের ধাক্কায় অজ্ঞাত এক বৃদ্ধা নিহত হয়েছেন। আজ বৃহস্পতিবার সকাল ৯টায় উপজেলার বিশনন্দী এলাকায় এই দুর্ঘটনা ঘটে। এ রিপোর্ট লেখা পর্যন্ত নিহতের পরিচয় পুলিশ জানাতে পারেনি।
প্রত্যক্ষদর্শীরা জানান, ঢাকাগামী অভিলাস পরিবহন বৃহস্পতিবার সকাল ৯টার দিকে বিশনন্দী এলাকায় এক পথচারী বৃদ্ধাকে ধাক্কা দিয়ে দ্রুত চলে যায়। এতে মাথায় ও শরীরে আঘাতপ্রাপ্ত হয়ে ঘটনাস্থলেই ওই নারী নিহত হন।
সড়ক দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করেন ওসি (তদন্ত) শফিকুল ইসলাম জানান, ঘটনার সাথে জড়িত অভিলাস বাসটি জব্দ করেছে।
ইত্তেফাক/এসএস