সিংগাইর উপজেলা ছাত্রদলের সভাপতি আটক

মানিকগঞ্জের সিংগাইর উপজেলা ছাত্রদলের সাবেক সভাপতি মঞ্জুরুল ইসলাম মঞ্জুকে আটক করেছে পুলিশ। বুধবার মধ্যরাতে উপজেলার গোবিন্দল এলাকা থেকে তাকে আটক করা হয়। মঞ্জুকে নাশকতামুলক কর্মকাণ্ডের অভিযোগে মামলা দায়ের করে আদালতে পাঠিয়েছে পুলিশ। 
 
এ বিষয়ে সিঙ্গাইর থানার অফিসার ইনচার্জ (ওসি) খন্দকার ইমাম হোসেন জানান, বুধবার রাতে উপজেলার গোবিন্দল এলাকায় নাশকতামুলক কর্মকাণ্ডের পরিকল্পনায় গোপন বৈঠক করছিল মঞ্জু। গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে রাতেই মঞ্জুকে আটক করা হয়। বৃহস্পতিবার দুপুরে নাশকতার পরিকল্পনার অভিযোগে মামলা দায়ের করে তাকে আদালতে পাঠানো হয়।
 
ইত্তেফাক/নূহু