দু’জনকে একসঙ্গে বিয়ে করছেন রোনালদিনহো!

একসঙ্গে দুই নারীকে বিয়ের সিদ্ধান্ত নিয়েছেন ব্রাজিলের সাবেক ফুটবল লিজেন্ড রোনালদিনহো। প্রিসিলা কোয়েলহো ও বিয়াত্রিজ সুজা নামে এই দুই বাগদত্তার সঙ্গেই গত ডিসেম্বর থেকে রিও’তে নিজের বিলাসবহুল বাড়িতে থাকছেন তিনি। 
 
বার্সেলোনা ও পিএসজির সাবেক তারকা রোনালদিনহো বহুগামিতায় বেশ পারদর্শী। যিনি ২০১৬ সাল থেকে বিয়াত্রিজের সঙ্গে এবং বেশ কয়েক বছর আগে থেকে প্রিসিলার সঙ্গে মন দেয়া-নেয়া করছেন। এভাবে একাধিক নারীর সঙ্গে সম্পর্ক রাখতে মোটেও সমস্যা হয়নি তার। দক্ষতার সঙ্গেই দুজনকে নিয়ে একসঙ্গে থাকছেন।
 
দুজনের সঙ্গে সমতা বজায় রাখতে তাদের প্রত্যেককে মাসিক খরচ হিসেবে দেড় হাজার পাউন্ড করে দেন রোনালদিনহো। সবক্ষেত্রেই দুজনকে সমানভাবে অগ্রাধিকার দেন এই ব্রাজিলিয়ান। কেনাকাটার ক্ষেত্রে এমনকি দুজনকে একই ব্র্যান্ডের পারফিউম দেন তিনি। 
IMG0
ব্রাজিলের কলামিস্ট লিও দিয়াস লিখেছেন, গত জানুয়ারিতেই দুজনের সঙ্গে বাগদান সম্পন্ন করেছেন রোনালদিনহো। স্থানীয় সংবাদমাধ্যমে বলা হয়েছে ঘরোয়াভাবে এখন দুজনকেই বিয়ে করবেন তিনি। 
 
তবে রোনালদিনহোর এমন বহুগামিতায় বিরক্ত তার বোন দেইসি। তিনি ওই বিয়ের অনুষ্ঠানে উপস্থিত থাকবেন না বলে ঘোষণা দিয়েছেন। 
 
ইত্তেফাক/কেআই