কোটালীপাড়ায় দুটি বেকারি ফ্যাক্টরিকে জরিমানা

 
গোপালগঞ্জের কোটালীপাড়ায় ভেজাল খাবার তৈরীর অপরাধে লোকনাথ ব্রেড এন্ড বিস্কুট ফ্যাক্টরি ও শ্রী দুর্গা বেকারি ফ্যাক্টরিকে ৯৫ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।
 
গতকাল বৃহস্পতিবার বিকেলে উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট এসএম মাহফুজুর রহমান তারাশী গ্রামে অবস্থিত লোকনাথ ব্রেড এন্ড বিস্কুট ফ্যাক্টরিকে ৮০ হাজার টাকা এবং শ্রী দূর্গা বেকারি ফ্যাক্টরিকে ১৫ হাজার টাকা জরিমানা করেন।
 

ইত্তেফাক/এএম