অ্যাড. মনির এমপির বিরুদ্ধে সংবাদ প্রকাশে বিক্ষোভ ও সমাবেশ

যশোর-২ আসনের জাতীয় সংসদ সদস্য অ্যাড. মনিরুল ইসলাম মনিরকে নিয়ে দৈনিক সংবাদ পত্রিকায় প্রকাশিত মিথ্যা ও বানোয়াট সংবাদের বিরুদ্ধে বিক্ষোভ মিছিল ও সমাবেশ হয়েছে।
 
যশোরের ঝিকরগাছা উপজেলার বাঁকড়া, হাজিরবাগ, নির্বাসখোলা ও শংকরপুর ইউনিয়ন আওয়ামী লীগ ও তার অঙ্গসংগঠনের উদ্যোগে বিক্ষোভ মিছিলটি বাঁকড়া জে.কে হাই স্কুলের মাঠ থেকে শুরু হয়। বাজারের প্রধান প্রধান সড়কগুলো প্রদক্ষিণ শেষে পাঁচ রাস্তা মোড়ে এক সমাবেশ অনুষ্ঠিত হয়।
 
এসময় বক্তব্য রাখেন, উপজেলা আওয়ামী লীগের সাবেক সহ-সভাপতি ইবাদ আলী, ধর্ম বিষয়ক সম্পাদক মাস্টার এনামুল কবীর, বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক আবুল কাশেম, উপজেলা আওয়ামী লীগ নেতা আকবর হোসেন জাপানী, হাজিরবাগ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আতাউর রহমান মিন্টু, নির্বাসখোলা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নজরুল ইমলাম, বাঁকড়া ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি রবিউল ইসলাম, সাধারণ সম্পাদক মাস্টার হেলালউদ্দীন খান, হাজিরবাগ ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মোস্তফা আসাদুজ্জামান, সহ-সভাপতি আব্দুস সামাদ খান, আওয়ামী লীগ নেতা আব্দুস সামাদ দপ্তরী, তোফাজ্জেল হোসেন, আতিয়ার রহমান, রেজাউল করিম, মফিজুর রহমান, শাহ আলম কবীর, বাঁকড়া যুবলীগের সভাপতি আবুল কালাম আজাদ, সাধারণ সম্পাদক কাশেম আলী, সাংগঠনিক সম্পাদক রফিকুল ইসলাম, হাজিরবাগ যুবলীগের সভাপতি রবিউল ইসলাম, সাধারণ সম্পাদক আবু বক্কর ছিদ্দিক, সাবেক ছাত্রনেতা লোটাস জোহা, আসাদুজ্জামান, ইমরান হোসেন, ডালিম হোমেন, ফয়েজ মজনু, রাসেল খান প্রমুখ।
 
ইত্তেফাক/এসএস