ক্রিকেটারদের জন্য মাঠে স্মার্ট ঘড়ি নিষিদ্ধ

পাকিস্তানি ক্রিকেটারদের জন্য খেলার সময় মাঠে স্মার্ট ঘড়ি পরতে নিষেধ করা হয়েছে। আইসিসির দুর্নীতি বিরোধী কর্মকর্তাদের পক্ষ থেকে এমনটি জানিয়ে দেয়া হয়েছে। লর্ডসে চলমান টেস্টের প্রথম দিনে কয়েকজনের হাতে এমন ঘড়ি দেখার পর এ পদক্ষেপ নেয়া হয়েছে। ক্রিকেটার হাসান আলী বিষয়টি নিশ্চিত করেন। 
 
ঘড়ি নিয়ে ভিন্ন কিছু ঘটেনি। তবে আইসিসির নিয়ম অনুযায়ী এমন কোনও ডিভাইস খেলায় ব্যবহার করা নিষিদ্ধ, যার মধ্যে তথ্য আদান-প্রদান করা যায়। খেলোয়াড় ও কর্মকর্তাদের তাদের ফোন খেলার শুরু থেকে শেষ পর্যন্ত দুর্নীতি বিরোধী কর্মকর্তার হাতে জমা রাখতে হবে। খেলা শেষে তারা তা আবার ফেরত দেবেন। 
 
মূলত: ম্যাচ পরবর্তী সংবাদ সম্মেলনে হাসান আলীর কাছে এ বিষয়ে প্রশ্ন করা হয়েছিল। পরে তিনি জানান, আকসু কর্মকর্তারা আমাদের কাছে এসে বলেছেন এটা পরা অনুমোদিত নয়। তাই আমরা যাতে এটা আর না পরি।
 
ইত্তেফাক/কেআই