মানিকগঞ্জে ইয়াবাসহ মা-ছেলে আটক

মানিকগঞ্জের সাটুরিয়া উপজেলায় দুই হাজার পিস ইয়াবাসহ মা-ছেলেকে আটক করেছে জেলা পুলিশের গোয়েন্দা শাখার (ডিবি) সদস্যরা। আজ শুক্রবার ভোরে উপজেলার বালিয়াটি ইউনিয়নের ভাটারা এলাকা থেকে তাদের আটক করা হয়।
 
আটকরা হলেন- আয়েশা বেগম (৪৮) ও তার ছেলে সোহাগ শিকদার (২৫)। তাদের বাড়ি বরিশাল জেলায়। তারা বালিয়াটি ভাটারা এলাকায় একটি বাড়িতে ভাড়া থাকতেন।
 
ডিবির ভারপ্রাপ্ত কর্মকর্তা আমিনুল ইসলাম জানান, গোপন খবরের ভিত্তিতে আজ ভোরে ভাটারা এলাকার সফিকের বাড়িতে অভিযান চালানো হয়। এসময় দুই হাজার পিস ইয়াবাসহ মা-ছেলেকে আটক করা হয়। এ ঘটনায় তাদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে থানায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে।
 
ইত্তেফাক/এসএস