‘রাশিয়া থেকে পর্তুগালে কাপ নিয়ে যাবে রোনালদো’

কে জিতবে বিশ্বকাপ; শুরু হয়ে গিয়েছে সেই জল্পনা। যে জল্পনা-কল্পনায় সাধারণত ব্রাজিল, আর্জেন্টিনা বা জার্মানির নাম আসে প্রথমে। তবে সাবেক পর্তগিজ ফুটবল তারকা লুইস ফিগো মনে করেন ক্রিস্টিয়ানো রোনালদোর হাত ধরে বিশ্বকাপ শিরোপা যাবে পর্তুগালে। 
 
বিশ্বকাপে কেন পর্তুগালকে খেতাবের অন্যতম দাবিদার উল্লেখ করে ফিগো বলছেন, ‘আশা করছি, পর্তুগাল এ বার বিশ্ব চ্যাম্পিয়ন হবে। আমাদের দলটা একই সঙ্গে অভিজ্ঞতা আর তারুণ্যের মিশেল। তাছাড়া একবার অন্তত আমাদের কাপ জেতা দরকার। হতে পারে, অনেকেই রাশিয়ায় আমাদের ফেভারিট মনে করছে না। কিন্তু আমি জানি, রোনালদোরা সব হিসেব উল্টে দিতে পারে। আমার বাজি পর্তুগালই।’
 
বিশ্বকাপে ‘বি’ গ্রুপে পর্তুগালের সঙ্গে রয়েছে স্পেন, মরক্কো ও ইরান। ১৫ জুন প্রথম ম্যাচেই স্পেনের বিরুদ্ধে খেলবেন রোনালদোরা। যে ম্যাচ নিয়েই ইতোমধ্যেই উত্তাপ বাড়তে শুরু করে দিয়েছে বিশ্বফুটবলে। ফুটবল পণ্ডিতদের মতে, অঘটন না ঘটলে পর্তুগালের নক-আউট পর্বে যোগ্যতা অর্জন নিশ্চিত। যদিও বিশ্বকাপ শুরু আগেই পর্তুগাল দলগঠন নিয়ে বিতর্ক শুরু হয়ে গিয়েছে। ২০১৬-তে ইউরো কাপ চ্যাম্পিয়ন দলের অনেকেই এ বার বাদ পড়ছেন।
 
ইত্তেফাক/কেআই