কুতুবদিয়ায় পুকুরে ডুবে ২ শিশুর মৃত্যু

কক্সবাজারের কুতুবদিয়ায় পুকুরে ডুবে ২ শিশুর মৃত্যু হয়েছে। শুক্রবার দুপুরে উপজেলার লেমশীখালী মুন্সি মিয়াজির পাড়ায় এ ঘটনা ঘটে।
 
কুতুবদিয়া থানার ওসি দিদারুল ফেরদৌস জানান, শুক্রবার জুমার নামাজের আগে ওই গ্রামের ইউনুছের শিশু কন্যা তানজিয়া (৫) তার চাচাতো বোন আবু মুছার কন্যা নিস্পা (৫) সবার অজান্তে পাশের পুকুরে গোসল করতে গিয়ে পানিতে তলিয়ে যায়। আধঘণ্টা পর দুজনকে পুকুর থেকে উদ্ধার করে হাসপাতালে নেয়া হলে কর্তব্যরত ডা. মোস্তফা মনির মাসুদ তাদের মৃত ঘোষণা করেন। তানজিয়া ও নিস্পা স্থানীয় উত্তর লেমশীখালী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রথম শ্রেণির ছাত্রী ছিল।
 
ইত্তেফাক/ইউবি