বুফন এখনো খেলার পরিকল্পনায় আছেন : মানচিনি

মাত্রই ইতালি ফুটবল দলের কোচের দায়িত্ব নিয়েছেন রবার্তো মানচিনি। আবার মাত্রই ফুটবলকে বিদায় জানিয়েছেন দেশটির কিংবদন্তী জিয়ানলুইজি বুফন। সুতরাং মানচিনির অধীনে আজ্জুরিদের প্রথম ম্যাচে হয়তোবা বুফনকে একজন আগ্রহী দর্শক হিসেবে দেখা যাবে। তবে মানচিনির দাবী ভবিষ্যতে আবারো মাঠে দেখা যেতে পারে বুফনকে।
 
মানচিনি জানান, তার সঙ্গে ওই ফুটবল বুফনের কথা হয়েছে, তিনি জাতীয় দলের হয়ে ১৭৬তম ম্যাচ খেলতে চান। ম্যানচেস্টার সিটির সাবেক এই কোচ বলেন, ‘বুফনের সঙ্গে আমার কথা হয়েছে। বর্তমান অন্য খেলোয়াড়দের মত তিনিও ময়দানি লড়াইয়ে থেকে যেতে চান। তার ওই আগ্রহের প্রতি আমার সম্মানবোধ রয়েছে।’ 
 
এদিকে গত সপ্তাহে জুভেন্টাস থেকে আনুষ্ঠানিকভাবে বিদায় নেয়া ৪০ বছর বয়সি এই ফুটবলারের প্রতি ফরাসি চ্যাম্পিয়ন প্যারিস সেন্ট জার্মেই (পিএসজি) আগ্রহ প্রকাশ করেছে বলে সংবাদ মাধ্যমের খবরে বলা হয়েছে। বাসস।
 
ইত্তেফাক/রেজা