ফাইনালে যাওয়ার জন্য কলকাতা নাইট রাইডার্সকে ১৭৫ রানের লক্ষ্য ছূঁড়ে দিয়েছে সাকিব আল হাসানের সানরাইজার্স হায়দারাবাদ। শুক্রবার রাতে টস জিতে শুরুতে বোলিংয়ের সিদ্ধান্ত নেয় কলকাতা।
মাঠে নেমে ঋদ্ধিমান সাহা ও শিখর ধাওয়ান ওপেনিংয়ে ৫৬ রান করে সূচনাটা মোটামুটি ভালোই করেছিলেন। অষ্টম ওভারের প্রথম বলে ঋদ্ধিমান সাহা আউট হন। এরপর থেকে নিয়মিত বিরতিতে উইকেট হারাতে থাকে হায়দারাবাদ। তবে মিডল অর্ডারে সাকিব আল হাসানের ২৮ ও শেষ দিকে রাশিদ খানের মাত্র ১০ বল থেকে ৩৪ রানের দুর্দান্ত এক ইনিংসের সুবাদে শেষ পর্যন্ত ৭ উইকেটে ১৭৪ রান করে হায়দারাবাদ।
রাশিদ খান দুটি চার ও চারটি ছক্কার মারে দুর্দান্ত এই ইনিংস খেলেন। আর বাংলাদেশের অলরাউন্ডার সাকিব আল হাসান ২৪ বল থেকে চারটি চারের মারে করেন ২৮ রান।
হায়দারাবাদের অন্য ব্যাটসম্যানদের মধ্যে ঋদ্ধিমান সাহা ২৭ বলে ৩৫, ধাওয়ান ২৪ বল থেকে ৩৪ রান করেন। কলকাতার বোলারদের মধ্যে কুলদীপ যাদব নেন দুটি উইকেট।
ইত্তেফাক/কেআই