মিরপুর উপজেলা জামায়াতের আমিরসহ আটক ৪

কুষ্টিয়ার মিরপুর থেকে ককটেল ও জিহাদি বইসহ উপজেলা জামায়াতের চার নেতাকে আটক করেছে পুলিশ।

শুক্রবার (২৫ মে) সকালে উপজেলার নিমতলা বাজার থেকে তাদের আটক করা হয়।

আটকরা হলেন, মিরপুর উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান, উপজেলা জামায়াতের আমির আব্দুল গফুর (৬০), সহকারী সেক্রেটারি ডাক্তার রফিকুল ইসলাম (৫৫) জামাত নেতা জহির উদ্দিন (৬০) ও স্থানীয় জামায়াত নেতা শফি মোল্লা (৫০)।

মিরপুর থানার ওসি (তদন্ত) আজিজুর রহমান জানান, সকালে নিমতলা বাজারে গোপন বৈঠক করার সময় পাঁচটি ককটেল ও বিপুল পরিমাণ জিহাদি বইসহ তাদের আটক করা হয়। আটকদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেয়া হবে।

ইত্তেফাক/নূহু