ময়মনসিংহের ফুলপুরে দুইটি পৃথক বজ্রপাতের ঘটনায় মসজিদের মোয়াজ্জিন নিহত ও চারজন আহত হয়েছেন।
শুক্রবার ইফতারের পর উপজেলার ভাইটকান্দি ও ছনধরা ইউনিয়নে বজ্রপাতের ঘটনা ঘটে।
ছনধরার রামসোনা গ্রামে মসজিদ থেকে ইফতার ও নামাজ পড়ে বাড়ি ফেরার পথে বজ্রপাতে মোয়াজ্জিন কয়ছর উদ্দিন (৫০) নিহত হন। এ সময় আরো দুইজন মুসল্লি আহত হয়েছেন।
অপরদিকে ভাইটকান্দির বাঘেধরা গ্রামে বাড়িতে ঘরের জানালা লাগানোর সময় রুমেছা আক্তার (৫০) ও তার পুত্রবধূ সুমি আক্তার (৩৫) আহত হয়েছেন। তাদেরকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা দেয়া হয়েছে।
শুক্রবার উপজেলায় দিনব্যাপী আকাশে রোদ-মেঘের লুকোচুরি ছিল। সন্ধ্যা নামার সঙ্গে সঙ্গে আকাশ ভেঙ্গে পড়ার মত শব্দসহ স্মরণকালের ভয়াবহ বজ্রপাতের ঘটনা ঘটে।
ইত্তেফাক/নূহু