নারায়ণগঞ্জের আড়াইহাজারে প্রেমের সম্পর্ক মেনে না নেয়ায় বাবা-মায়ের সঙ্গে অভিমান করে এক যুবক গলায় ফাঁস লাগিয়ে আত্মহত্যা করেছেন। নিহতের নাম নয়ন (২২)। আজ শনিবার সকাল ১১টায় পুলিশ উপজেলার বিশনন্দী গোরস্থানের কাছ থেকে তার লাশ উদ্ধার করে মর্গে পাঠিয়েছে। তিনি ওই গ্রামের তাইজুদ্দিনের ছেলে।
গোপালদী ফাঁড়ির ইনচার্জ হাসান জানান, উপজেলার বিশনন্দী গ্রামের তাইজুদ্দীনের ছেলে নয়ন (২২)তার চাচাত বোনের সঙ্গে প্রেমের সম্পর্কে জড়িয়ে পড়েন এবং তাকে বিয়ে করতে চান। এ সম্পর্ক তার পরিবার মেনে না নেয়ায় শুক্রবার রাতে তিনি বিশনন্দী গোরস্থানের পাশে একটি আমগাছের উঁচু ডালে রশি দিয়ে গলায় ফাঁস লাগিয়ে আত্মহত্যা করেছেন। নিহত নয়ন বিশনন্দী বাজারে ট্রেইলারের কাজ করতেন বলে জানা গেছে।
আড়াইহাজার থানার ওসি এমএহক জানান, লাশ উদ্ধার করে নারায়ণগঞ্জ মর্গে পাঠানো হয়েছে। থানায় অপমৃত্যুর মামলা হয়েছে।
ইত্তেফাক/কেকে