বদরগঞ্জে গৃহবধূর ঝুলন্ত লাশ উদ্ধার

রংপুরের বদরগঞ্জে রোকসানা বেগম (২৬) নামে এক গৃহবধূর ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। আজ শনিবার ভোরে পৌরশহরের শাহাপুর মিস্ত্রীপাড়ার নিজ বাড়ি থেকে তার লাশ উদ্ধার করা হয়।
 
এলাকাবাসী ও পুলিশ সূত্রে জানা যায়, রোকসানা বেগমের স্বামী তাকে পরিত্যাগ করার পর থেকে বাড়িতে তিনি একাই থাকতেন। কী কারণে তিনি গলায় রশি দিয়ে আত্মহত্যা করেছেন তা জানা যায়নি। রোকসানা বেগম মিস্ত্রীপাড়া মহল্লার ওসমান গনির মেয়ে।
 
বদরগঞ্জ থানার ওসি আনিছুর রহমান জানান, খবর পেয়ে রোকসানার ঝুলন্ত লাশ উদ্ধার করা হয়েছে। ময়নাতদন্তের জন্য লাশ রংপুরে পাঠানো হয়েছে।
 
ইত্তেফাক/এসএস