নীলফামারীর কিশোরগঞ্জ উপজেলার পুটিমারী ইউনিয়নের পোড়াকোট মাছুয়াপড়া গ্রামে বজ্রপাতে এক তরুণের মৃত্যুর খবর পাওয়া গেছে। আজ শনিবার সকাল ৭টার সময় এ ঘটনা ঘটে।
নিহত তরুণের নাম- লিটন চন্দ্র (১৯)। তিনি ওই গ্রামের মুকুল চন্দ্রের ছেলে।
পুটিমারী ইউনিয়নের চেয়ারম্যান আবু সায়েম লিটন জানান, লিটন চন্দ্র সকাল ৭টার দিকে প্রতিবেশী মতিন চন্দ্রের পুকুরে মাছ ধরছিলেন এসময় বৃষ্টির মাঝে হঠাৎ বজ্রপাত হলে তিনি ঘটনাস্থলে মারা যান।
ইত্তেফাক/এসএস