গোদাগাড়ীতে ট্রাকের সঙ্গে লেগুনার ধাক্কা, নিহত ১

রাজশাহীর গোদাগাড়ীতে ট্রাকের ধাক্কায় যাত্রীবাহী লেগুনা নিয়ন্ত্রণ হারিয়ে একজন নিহত হয়েছেন। এতে আহত হয়েছেন আরও ১০ যাত্রী। আজ শনিবার দুপুর ১টার দিকে উপজেলার দিগরাম ঘুন্টি এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
 
নিহত যাত্রীর নাম শফিকুল ইসলাম (৫০)। তিনি গোদাগাড়ী উপজেলার ঘনশ্যাম এলাকার রাতাহারী গ্রামের আমজাদ আলীর ছেলে। আহতদের ফায়ারসার্ভিসের কর্মীরা উদ্ধার করে স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে।
 
গোদাগাড়ী থানার অফিসার ইনচার্জ জাহাঙ্গীর আলম এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি বলেন, একটি যাত্রী ভর্তি লেগুনা আমনুরা থেকে গোদাগাড়ীর দিকে আসছিলো এসময় বিপরীত দিক থেকে যাওয়া অন্য ট্রাকের ধাক্কায় নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সাথে আটকে গিয়ে ঘটনাস্থলেই এক যাত্রীর মৃত্যু হয়। ওসি আরো জানান, শফিকুল ইসলাম লাশ উদ্ধার করে পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।
 
ইত্তেফাক/এসএস