দক্ষিণ সুরমায় লেগুনার সঙ্গে সংঘর্ষে ট্রাকচালক নিহত

সিলেটের দক্ষিণ সুরমার লালমাটিয়া এলাকায় ট্রাক-লেগুনার মুখোমুখি সংঘর্ষে এরশাদ আহমদ নামের এক ট্রাক চালক নিহত হয়েছেন।
 
শনিবার দুপুরে লালমাটিয়া এলাকায় এ ঘটনা ঘটে। এ ঘটনায় আরো দুজন আহত হয়েছেন। তাদের উদ্ধার করে সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। 
 
মোগলাবাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. নুরুল আলম জানান,  ট্রাক ও লেগুনাকে আটক করা হয়।
 
ইত্তেফাক/ইউবি